• Dhaka
  • | Bengali
ad728

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার


FavIcon
গুরুদাসপুর সময়
News Release Date : Nov 21, 2026 | How Many People See : 92
Images Caption : ad728

নিজস্ব সংবাদদাতা ঃ

নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে  গুরুদাসপুর থানা পুলিশ। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার (৩ আগস্ট) দুপুরে তাঁকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে আটক করা হয়।  

স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, সোমবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে ‘লিগ্যাল এইড’ নামের একটি প্রতিষ্ঠানের সেমিনার হওয়ার কথা ছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুরুল আলম ও সভাপতি হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনের উপস্থিত হওয়ার কথা ছিল। ‘লিগ্যাল এইড’ এর সেমিনার বিলম্ব হওয়ায় চেয়ারম্যান আব্দুল মতিন তার নিজ কক্ষে পরিষদের কাজ করছিলেন। দাপ্তরিক কার্যক্রমে থাকাবস্থায় গুরুদাসপুর থানা পুলিশ চেয়ারম্যান আব্দুল মতিনকে গ্রেপ্তার করেন।

উল্লেখ্য,সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চেয়ারম্যান আব্দুল মতিনের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) ভাইরাল হয়। এর পর থেকে তিনি গোপনে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে জানাযায়। তবে এ ঘটনায় আব্দুল মতিন বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, চেয়ারম্যান ও সাবেক গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মতিনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করা হয়েছে। গ্রেফতারের পরপরই তাঁকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


Top 10 news stories discussed