• Dhaka
  • | Bengali
ad728

বেশি দামে সার বিক্রি করায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা


FavIcon
গুরুদাসপুর সময়
News Release Date : Nov 19, 2026 | How Many People See : 84
Images Caption : ad728

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত পরিমাণ সার মজুদের দায়ে এক সার ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় মেসার্স ইসলাম ট্রেডার্স নামের একটি খুচরা ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে রাসায়নিক সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে দোকানে ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি ও ৪৫ বস্তা টিএসপি মজুদ পাওয়া যায়।
এ ঘটনায় দোকানের মালিক মোঃ নুরফস আলী ছেলে মোঃ নুর ইসলাম (৫০) কে১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে উদ্ধার হওয়া সারগুলো সরকার নির্ধারিত মূল্যে যথাযথভাবে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ দোকান মালিককে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ঝিলিম ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান কে। 

অভিযানে সদর উপজেলা কৃষি বিভাগ ও সদর মডেল থানা পুলিশ সহায়তা করে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Top 10 news stories discussed