নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫
গুরুদাসপুর সময়
News Release Date : Nov 23, 2026 | How Many People See : 19
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতদের মধ্যে বাসের ১৩ জন যাত্রী ও ট্রাকের একজন চালক রয়েছেন। নিহতদের মধ্যে একজন কন্যাশিশুও রয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ১২ মিনিটে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পৌর এলাকায় বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরিশাল থেকে রাজশাহীগামী আরপি স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। পরে হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত ২৫ জনকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি ক্লিনিক, নাটোর জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে প্রশাসন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হয়।
Write your opinion :