• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

২৩ লাখ টাকার ভবন ভেঙ্গে ১ লাখ টাকায় বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে


FavIcon
গুরুদাসপুর সময়
নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 | সংবাদটি দেখেছেন : 99
ছবির ক্যাপশন : ad728

নাটোরের গুরুদাসপুরে ধানুরা বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) প্রকল্পের অর্থায়নে নির্মিত ২২ লাখ ৩৪ হাজার ৫৫২ টাকা ব্যয়ের একটি ভবন ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে । সেই সাথে ভবনের মালামাল গোপনে তরিঘরি করে ১ লাখ টাকায় বিক্রি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন।

সরেজমিনে গিয়ে জানাযায়, ২০২০-২০২১ অর্থ বছরে ধানুরা বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ তলা দুইটি ভবন (বিজ্ঞান ভবন) ও দুইটি টিনশেড ঘরের অনুমোদন দেওয়া হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) প্রকল্পের অর্থায়নে ওই ভবনটি বাস্তবায়ন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ভবনটির নির্মান কাজ শেষ হয় ২০২৩ সালের ফ্রেব্রুয়ারী মাসে। নির্মান কাজ শেষ হলে ফেব্রুয়ারীর ১৫ তারিখে ভবনটি উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। ৪ বছর পুর্তি না হতেই চলতি বছরের জুন মাসে কোনো টেন্ডারর ছাড়াই ওই ভবন ভেঙ্গে ফেলা হয়। লোকচক্ষুর আরালে গোপনে ওই ভবনের মালামাল ১ লাখ টাকায় বিক্রি করেন স্থানীয় সাবেক যুবলীগ নেতা ও ব্যবসায়ী তুহিনের নিকট। এরপর একই জায়গা ফাঁকা দেখিয়ে নতুন চারতলা ভবন অনুমোদনের জন্য উপজেলা শিক্ষা প্রকৌশলি মাহাবুর রহমানের নিকট আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে চলতি মাসের ২৩ তারিখে সরকারিভাবে চার তলা ভবনের অনুমোদন দেওয়া হয়। বুধবার ২৬ আগস্ট ওই বিদ্যালয়ে অনুমোদনের চার তলা বিল্ডিংয়ের ১ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দে প্রথম তলার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) এর সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।

 

স্থানীয়রা জানায়, চারতলা ভবন অনুমোদনের আগেই প্রায় তিন মাস পূর্বেই পুরোনো ভবনটি ভাঙ্গে ফেলেছে। টেন্ডারের বিষয়ে তারা কিছুই জানেন না। তবে ভাঙ্গা ভবনের মালামাল বিক্রির সময় মাইকিং শুনেছি। তারা আরোও জানায়, সরকারি অর্থায়নে নির্মিত ভবন ভাঙ্গার ক্ষেত্রে যথাযথ সরকারি অনুমোদন ও প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে পুরোনো ভবনের মালামাল বিক্রির মূল্য নির্ধারণ ও বিক্রির অর্থের হিসাব প্রকাশ করা দরকার।

 

সংশ্লিষ্ট সরকারি দপ্তর উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরগুলোর সাথে কথা বলে জানাযায়, উপজেলার ধানুরা উচ্চ বিদ্যালয়ের ভবনটি ভেঙে ফেলার বিষয়ে তাদের জানানো হয়নি।

 

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মোতালেব বলেন, ‘বিদ্যালয়ের উন্নয়নের জন্য একটি সংস্থা থেকে বরাদ্দ নিয়ে ওই ভবন নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে আবার বিদ্যালয়ের উন্নয়নের জন্য ভবনটি ভেঙ্গে সরকারিভাবে  নতুন ভবন নির্মাণের অনুমোদন নেওয়া হয়েছে। পুরোনো ভবনের মালামাল ১ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।’

 

তবে বিদ্যালয়ের বর্তমান সভাপতি মো. রনি ইসলাম বিষয়টি নিয়ে ভিন্ন কথা বলেছেন। তিনি বলেন, ‘পুরোনো ভবন ভাঙ্গার বিষয়ে তিনি কিছুই জানেন না। প্রধান শিক্ষকের কাছে বিদ্যালয়ের হিসাব/কিতাব এবং আমার দায়িত্ব বুঝিয়ে চাইলে এখনো আমাকে তা বুঝিয়ে দেননি। ভবন নির্মাণের জন্য কোনো টেন্ডার বা মাইকিং করা হয়েছে এমন কিছু আমার জানা নেই। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ছাড়াই প্রধান শিক্ষক নিজেই এসব কাজ করেছেন।’

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, বিদ্যালয়ের উন্নয়নের জন্য চারতলা ভবনের অনুমোদন পাওয়ার জন্যই আগের ভবনটি ভেঙ্গে ফেলা হয়েছে। নিয়োম মেনে মাইকিং করে ভবন ভাঙ্গা ও মালামাল বিক্রি করা হয়েছে। তবে বিক্রিত মালামালের টাকার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেন নি।

 

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) কর্মকর্তা প্রদিপ কুমার বলেন, ২০২৩ সালে ধানুরা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২২ লাখ ৩৪ হাজার ৫৫২ টাকা ব্যয়ে ভবন নির্মান করে দেওয়া হয়েছিল। তবে বর্তমানে ওই ভবন ভাঙ্গার বিষয়ে আমাদের কিছুই জানানো হয় নি। সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি সরেজমিনে গিয়ে দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন জমা দেওয়া হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ