• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

বনপাড়া শহর প্রেসক্লাবের সভাপতি হযরত আলী, সম্পাদক রেজাউল করিম


FavIcon
গুরুদাসপুর সময়
নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 | সংবাদটি দেখেছেন : 48
ছবির ক্যাপশন : ad728

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাসে ‘বনপাড়া শহর প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন ও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ‘ফেস দ্য পিপল’-এর নাটোর জেলা প্রতিনিধি মো. হযরত আলী সভাপতি এবং ‘নয়াদিগন্ত মাল্টিমিডিয়া’র নাটোর জেলা প্রতিনিধি রেজাউল করিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য ১০ সদস্যবিশিষ্ট এই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এর আগে বনপাড়া বাইপাসে ফিতা কেটে প্রেসক্লাবের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুল ইসলাম, জাহিদ হাসান, মাহমুদুল হাসান মেমন, সুরুজ আলী, মো. আবদুল বারী, রেজাউল করিম মৃধা, ওমর ডি কস্তা, দেলোয়ার হোসেন লাইফ, নাহিদ হাসান, আবু মুসা, শাহাবুদ্দিন ইসলাম শিহাব ও আলমগীর হোসেনসহ স্থানীয় প্রায় অর্ধশত গণমাধ্যমকর্মী।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বনপাড়া শহরসহ পুরো বড়াইগ্রাম উপজেলার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অক্ষুণ্ণ রাখতে তারা অঙ্গীকারবদ্ধ। এলাকার উন্নয়ন ও জনস্বার্থমূলক নানা সমস্যা-সম্ভাবনার কথা দায়িত্বশীলভাবে তুলে ধরতে তারা গণমাধ্যমকর্মীসহ স্থানীয় সব মহলের সহযোগিতা প্রত্যাশা করেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ