• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫


FavIcon
গুরুদাসপুর সময়
নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 | সংবাদটি দেখেছেন : 34
ছবির ক্যাপশন : ad728

নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহতের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠুন  নাটোর সদর উপজেলার হয়বতপুর সৈয়দ মোড় এলাকার ইব্রাহিম মন্ডলের ছেলে। তিনি তাবাচ্ছুম স্পেশাল পরিবহনের সহকারী চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সঙ্গে রাজশাহীগামী তাবাসসুম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তারা।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। ঘটনাস্থল থেকে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। 

উল্লেখ্য- গত দুইদিন আগে মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হন। ওই দুর্ঘটনার তিন দিনের মাথায় একই উপজেলায় আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ