ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী

মাদারীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী খোকনের মতবিনিময়

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মাদারীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকনের সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে কাজীবাঁকাই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ–গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর -৩ আসনের প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা ও নাগরিক অধিকারের নিশ্চয়তায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার এখনই উপযুক্ত সময়। মাঠপর্যায়ের প্রত্যেক কর্মীকে সংগঠিত হয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা অর্জন করে ধানের শীষের পক্ষে সমর্থন চাইতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এমারত হোসেন টুন্নু খান, কালকিনি পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার এবং কাজীবাঁকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ হাওলাদার।
বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ সঠিক পথে এগিয়ে নিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।
সভাটি পরিচালনা করেন কাজীবাঁকাই ইউনিয়ন বিএনপি নেতা সোহেল হাওলাদার ও সানাউল খন্দকার। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনার শেষে আগামী নির্বাচনে দলকে শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

মাদারীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী খোকনের মতবিনিময়

প্রকাশিত : ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫