ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী

সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম

নাটোরের লালপুর উপজেলার এবি ইউনিয়নে প্রায় দেড় কোটি টাকার সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মানহীন উপকরণ ব্যবহার করে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের শুভ এন্টারপ্রাইজের বিরুদ্ধে। এতে সড়কের স্থায়িত্ব ও গুণগত মান চরমভাবে ক্ষতির মুখে পড়েছে রাস্তা ঠিক সই না হওয়ার সম্ভাবনা বেশি।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, RNC প্রকল্পের শালেশ্বর পাকা রাস্তা হতে বড়মহাটি হাইস্কুলের পাকা রাস্তা পর্যন্ত। রাস্তার দৈর্ঘ্য ১৩০০ মি: রাস্তার ব্যায় ধরা হয়েছে প্রায় দেড় কোটি টাকা।

সরকারি নির্দেশনা অনুযায়ী উন্নত মানের ভিটি বালু, শক্তিশালী খোয়া, পাথর এবং টেকসই নির্মাণ সামগ্রী ব্যবহার করার কথা থাকলেও বাস্তবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শুভ এন্টারপ্রাইজ নিম্নমানের পচাখোয়া ও ভিটি বালু বদলে মাটি দিয়ে ঠেলেগুজে নিম্নমানের উপকরণ ব্যবহার করে লুটপাট চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রকল্পের শুরু থেকেই নিম্নমানের উপকরণ যেমন নিম্নমানের খোয়া ও বালির বদলে মাটি ব্যবহার করা হচ্ছে। এতে করে রাস্তার স্থায়িত্ব কমে যাবে এবং ছয় মাসের মধ্যেই ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

ঠিকাদার ও ইঞ্জিনিয়ার এর যোগসূত্রে এই অনিয়মের কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ নিয়ে স্থানীয় বাসিন্দা মো. সেন্টু (৪৫) জানান, “যে মানের কাজ হচ্ছে, তাতে মনে হচ্ছে দুই-চার ছয় মাসের মধ্যেই রাস্তা ভেঙে যাবে। আমরা চাই, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।” সড়ক দিয়ে চলাচলকারী মো. মন্টু মিয়া (৩৮) ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রকল্পের বাজেট কোটি টাকার ওপরে, অথচ রাস্তার কাজে এত নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে যে, কয়েক মাসের মধ্যেই এটি নষ্ট হয়ে যাবে। আমরা চাই, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”

নির্মাণকাজের অনিয়ম সম্পর্কে জানতে চাইলে শুভ এন্টারপ্রাইজের সত্তাধিকার ফয়সাল আহমেদ শুভ জানান, আমি শিডিউল অনুযায়ী কাজ করছি খারাপ যেটা বলছেন সেটা সেলবেজ যেটা সরকার আমাদের কাছে বিক্রি করে দিয়েছে আগের চেয়ারম্যান মেম্বার ইট খারাপ দিয়েছিল আমি আমি সেটা ব্যবহার করছি।

উপজেলা প্রকৌশলী মো. আওলাদ হোসেন জানান, “ওখানে যখন ইট ফেলছে তখনই আমার লোক বলছে, ইট খারাপ আছে। ঠিকাদারকে ইট পরিবর্তন করতে বলা হয়েছে।”

বিষয়টি নিয়ে নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন জানান, কোন অনিয়ম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না তদন্ত সাপেক্ষে ব্যবস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম

প্রকাশিত : ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬