ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী
চুয়াডাঙ্গা-২ আসনে

এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি দিলেন ছাত্রদল নেতা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৬৩ বার পঠিত

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ নুর হাকিমকে প্রাণনাশের হুমকি দিয়েছে দর্শনা থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাসেল ইসলাম লিওন। অভিযুক্ত লিওন সামাজিক যোগাযোগমাধ্যমে এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের বিকৃত ছবি তৈরি করে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়িয়ে দিচ্ছে।

ফেসবুকের মাধ্যমে অশালীন শব্দ ও গালাগালি ব্যবহার করে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি মোঃ নুর হাকিম ও তার সমর্থকরা নির্বাচনী প্রচারণায় গেলে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে লিওন। এ ঘটনায় মোঃ নুর হাকিম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন। মোঃ নুর হাকিমকে প্রাণনাশের হুমকি দেওয়ায় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জাতীয় সংবাদপত্র পরিষদের সেক্রেটারি জানিয়েছেন, মোঃ নুর হাকিম শুধু সংসদ সদস্য প্রার্থী নন, তিনি দুইটি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, জাতীয় সংবাদ পত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি। তাকে হুমকি দেওয়া মানে জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের হুমকি দেওয়া। বাংলাদেশ কংগ্রেসের সভাপতি ও সেক্রেটারি এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ধরনের হুমকি সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা একটি সাংবিধানিক অধিকার এবং এই অধিকার কেউ ক্ষুণ্ন করতে পারে না। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সম্পাদকরা সন্ত্রাসী রাসেল ইসলাম লিওনকে দ্রুত গ্রেফতার করে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

চুয়াডাঙ্গা-২ আসনে

এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি দিলেন ছাত্রদল নেতা

প্রকাশিত : ০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬