ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী
ময়মনসিংহের কোতোয়ালী থানা

পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৯৩ বার পঠিত

ময়মনসিংহ নগরীতে এজাহারভুক্ত মামলার এক আসামিকে গ্রেপ্তার করে থানায় আনার পথে পুলিশ সদস্যদের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৪০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ ঘটনায় পুলিশ ও র‍্যাব রাতভর অভিযান চালিয়ে এখন পর্যন্ত ওই আসামির বাবাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, মঙ্গলবার বিকেল চারটার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তী সময়ে এলাকায় র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহল দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সাগর আলী হাজী (৬০), তার ছেলে এ. কে. এম রেজাউল করিম (৩৫), সুজন মিয়া (২৭) ও তার ভাই নাজিম উদ্দিন (৩৭), মো. জয়নাল উদ্দিন (৪২), মো. খলিলুর রহমান (৪০) ও মো. নাজিম উদ্দিন (৪২)। তারা সবাই দিঘারকান্দা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ জানুয়ারি দুপুরে মো. রাসেল নামের স্থানীয় এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন আরিফুল ইসলাম ও তার সহযোগীরা। রাসেল বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় ১১ জানুয়ারি একটি মামলা করে আহত রাসেলের পরিবার। মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়।

গতকাল বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে আসার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে শতাধিক লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি আঘাত করে আরিফুলকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যান তারা।

এদিকে আসামি ছিনিয়ে নেওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে ১৫৯ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ১৪০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে ওসি মো. নাজমুস সাকিব বলেন, পুলিশের ওপর আক্রমণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।

Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

ময়মনসিংহের কোতোয়ালী থানা

পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

প্রকাশিত : ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬