ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী

গুরুদাসপুরে চাঁদা দাবি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুরে হাটের ইজারাদারের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে তুলাধনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান বলেন, ভুক্তভোগী হাট ইজারাদার ওবায়দুল ইসলাম তপু সাধারণ ডায়েরী করলে আজ (২৮ ফেব্রুয়ারী) শনিবার সকাল ১০ টায় রাকিবুর রহমান রাজার বিরুদ্ধে ‘ভয়ভীতি ও চাঁদা দাবি’ মামলা রেকর্ড করা হয়। মামলা নং- ১৮, ২৮/০২/২৬। এরই প্রেক্ষিতে গুরুদাসপুর থানা পুলিশের অভিযানে নাজিরপুর ইউনিয়নের তুলাধনা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজাকে গ্রেফতারের পরপরই নাটোর পুলিশ সুপারের নির্দেশে তাকে ডিবি পুলিশের মাধ্যমে নাটোরে প্রেরণ করা হয়।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে গুরুদাসপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে হাট-বাজার ইজারা দিতে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। তারা দুজনেই হাট-বাজার ইজারায় উন্মুক্ত দরপত্রে অংশ নিয়ে ছিলেন। ১৪ হাজার টাকা মূল্যের হাটটি সর্বোচ্চ ২১ হাজার টাকায় ইজারা পান তপু। এতে ক্ষুব্ধ হয়ে ইজারা শেষে পরিষদের সামনে প্রকাশ্যে চাঁদা দাবি করে হুমকি দেন। ঘটনার পর গত শুক্রবার চাঁদা দাবি ও হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়- গুরুদাসপুর উপজেলা পরিষদের নিচতলায় যুবদল নেতা রাকিবুর রহমান রাজা গালমন্দ করতে করতে ইজারাদার ওবায়দুল ইসলাম তপুর দিকে তেড়ে এসে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

গুরুদাসপুরে চাঁদা দাবি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

প্রকাশিত : ১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬