ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী

বড়াইগ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড, কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আটঘড়ি ভবানিপুর গ্রামে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক ইয়াছিন আলীর গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় দুটি বড় গরু ও তিনটি বড় ছাগল আগুনে পুড়ে মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে এই দুর্ঘটনার সূত্রপাত।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতির পরিমাণ প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হাকিম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেন, সার্বিক খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন জোয়াড়ী ইউনিয়ন আমীর মাওঃ জাহাঙ্গীর আলম এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী মন্ডল, উপজেলা জামায়াত নেতা অধ্যক্ষ মাওঃ ইব্রাহিম পাটোয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ক্ষতিগ্রস্ত কৃষক ইয়াছিন আলী বলেন, “আমার গরু-ছাগলই ছিল একমাত্র সম্বল। এক রাতেই সব শেষ হয়ে গেল।” স্থানীয়রা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারটি ঘুরে দাঁড়াতে পারে।

Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

বড়াইগ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড, কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই

প্রকাশিত : ০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬