ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী

গুরুদাসপুরে শিক্ষার মানোন্নয়নে এমপি আব্দুল আজিজের মতবিনিময় সভা

নাটোরের গুরুদাসপুরে উপজেলা পর্যায়ে শিক্ষার মানোন্নয়নকে লক্ষ্য করে শিক্ষা পরিবারের সঙ্গে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল আজিজ বলেন, গুরুদাসপুর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বুদ্ধি, পরামর্শ ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি শিক্ষকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি গুরুদাসপুর উপজেলাকে একটি “মডেল গুরুদাসপুর” হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার এবং একাডেমিক সুপারভাইজার বজলার রশিদ। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপজেলা শিক্ষা পরিবার।

Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

গুরুদাসপুরে শিক্ষার মানোন্নয়নে এমপি আব্দুল আজিজের মতবিনিময় সভা

প্রকাশিত : ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬