ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী

গুরুদাসপুরে অনুমোদনহীন তেলপাম্প সিলগালা ও জরিমানা

নাটোরের গুরুদাসপুরে অনুমোদন ছাড়া তেল বিক্রির অভিযোগে একটি মিনি তেল পাম্প সিলগালা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার নাজিরপুরে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে জরিমানা ও সিলগালার আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ।

জানাযায়, সম্প্রতি নাজিরপুর ব্রীজ ঘাট সংলগ্ন এলাকায় একটি মিনি তেল পাম্প স্থাপন করেন ওই এলাকার ব্যবসায়ী আলতাব হোসেন। সেখানে তিনি ডিজেল,পেট্রোল বিক্রির পাশাপাশি মাছের খাদ্য ও মাছের সকল প্রকার ঔষধ বিক্রি করতেন। আকাশ মৎস খামার নামের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন তার ছেলে মোহাম্মদ আলী আকাশ। গোপন সংবাদের ভিক্তিতে নাটোরের র্যা ব-৫ এর একটি দল ওই তেল বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করেন। অনুমোদন না থাকায় তারা ভ্রাম্যমান অভিযান পরিচালনার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। দোষ স্বীকার করায় নির্বাহী অফিসার ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমান ও দোকান সিলগালার আদেশ দেন।

প্রতিষ্ঠান মালিক আলতাব হোসেন জানান, তিনি সম্প্রতি ওই দোকান চালু করেছেন। অনুমোদন পেতে প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত কার্যালয়ে জমা দেয়া হয়েছে। তবে অনুমোদনের আগে তেল বিক্রি আইনসিদ্ধ হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ জানান, তেল বিক্রির অনুমোদন না থাকায় জরিমানাসহ দোকান সিলগালা করা হয়েছে। অনুমোদনের কাগজপত্র দেখালে পরবর্তীতে তেল পাম্প উন্মুক্ত করে দেয়া হবে।

উল্লেখ্য ওই দোকানে ৫ হাজার লিটার তেল ধারণ ক্ষমতার একটি আলাদা মজুদ ইউনিট রয়েছে। সেখান থেকে যন্ত্রের সাহায্যে ডিজেল ও পেট্রোল বিক্রি করা হতো।

Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

গুরুদাসপুরে অনুমোদনহীন তেলপাম্প সিলগালা ও জরিমানা

প্রকাশিত : ০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬