ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী

মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার

নাটোরের গুরুদাসপুরে নাজিরপুর ইউনিয়ন যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজার (৪২) মাদক বিক্রির টাকা গোনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনার পর বুধবার (১৩ মে) গভীর রাতে উপজেলার হামলাইকোল এলাকা থেকে আদম ব্যবসায়ী বুলবুলের স্ত্রী রুমা আক্তার লাবনীসহ (৩৩) রেজাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ১৫১ ধারায় মামলা দেখিয়ে তাদের জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। রেজাউল করিম রেজা গুরুদাসপুর উপজেলার দৌলতপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

এদিকে নৈতিক স্খলন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কাজ করার অপরাধে সদস্য পদসহ দল থেকে যুবদল নেতা রেজাউল করিম রেজাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক জাহিদ হাসান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজাউল করিম রেজার নৈতিক স্খলন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কাজ করার অপরাধে সদস্য পদসহ দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, আদম ব্যবসায়ী বুলবুলের স্ত্রী রুমা দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছেন। ঘটনার রাতে স্থানীয়রা রুমা ও রেজাকে আটক করে পুলিশে দেয়। এর মধ্যে তারা মাদক সরিয়ে ফেলে।

পরে নানা নাটকীয়তার পর তাদের বিরুদ্ধে ওয়ান ফিফটি ওয়ান ধারায় মামলা হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, আদম ব্যবসায়ী বুলবুলের স্ত্রী রুমা সিগারেটে গাঁজা তুলছেন। পাশেই বসে থাকা যুবদল নেতা রেজা মাদক বিক্রির টাকা গুনছেন। এলাকাবাসী জানায়, এটা তাদের নিত্যদিনের কাজ।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম বলেন, আসামিদের কাছে মাদক না পাওয়ায় ১৫১ ধারায় পুলিশ মামলা রুজু করা হয়।

Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার

প্রকাশিত : ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬