ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

নাটোরের গুরুদাসপুরে নারীসহ এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ মে) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার হামলাইকোল গ্রামের একটি ঘরে নারীসহ ওই যুবদল নেতাকে অবরুদ্ধ করেন স্থানীয় গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসার ১৮ ঘন্টা পর জামিন পান সেই যবদল নেতা।

এদিকে, অভিযুক্ত যুবদল নেতা রেজাউল করিম রেজা একই অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রেজা উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম-আহবায়ক এবং একই গ্রামের মৃত রিয়াাজ উদ্দিনের ছেলে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়- যুবদল নেতা রেজা বিছানার ওপর শুয়ে টাকা গুনছেন। তার পাশেই সেবনের জন্য গাঁজা প্রস্তুত করছেন এক নারী। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে দল থেকে বহিষ্কার করা হয় রেজাকে।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, হামলাইকোলে ওই নারীর বাড়িতে গিয়েছিলেন যুবদল নেতা রেজাইল করিম। একই কক্ষে দীর্ঘক্ষণ অবস্থান করায় স্থানীয় লোকজন বাড়িটি ঘিরে ফেলে। এক পর্যায়ে ৯৯৯-এর মাধ্যমে ঘটনাস্থলে পুলিশ আনা হয়। পুলিশ এসে ওই নারীসহ যুবদল নেতা রেজাউলকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির সাবেক কয়েকজন নেতা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে স্পষ্টভাবে মাদক দেখা গেছে। তাছাড়া অন্য নারীর সঙ্গে একই কক্ষে অবৈধভাবে অবস্থান করেছেন ওই যুবদল নেতা।

তারা বলেন, সম্প্রতি গুরুদাসপুরে উপজেলাজুড়ে ছিনতাই-ডাকাতি ব্যাপক আকার ধারণ করেছে। মূলত মাদকের বিস্তার বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। আমরা এর প্রতিকার চাই।

এদিকে নৈতিক স্খলন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থী কাজে লিপ্ত তাকার অপরাধে ওই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক জাহিদ হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গুরুতর অপরাধ সংগঠিতের প্রস্তুতিকালে যুবদল নেতা রেজাউল করমি রেজাকে নারীসহ আটক করা হয়। মাদকের কোনো আলামত না পাওয়ায় তার বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দিয়ে বিকেলে নাটোর আদালতে পাঠানো হয়। সন্ধ্যার মধ্যেই আদালত ওই নেতাকে জামিন দিয়েছেন।

Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

প্রকাশিত : ১৪ ঘন্টা আগে