ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী

উল্লাপাড়া বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষককে অপসারণ

বিধি বহির্ভূত নিয়োগ, অর্থ আত্মসাৎ ও নারী কেলেংকারীসহ বিভিন্ন অভিযোগে উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদকে তার পদ থেকে অপহারণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) দেওয়া চিঠির নিদের্শনার আলোকে ৬ নভেম্বর স্কুল পরিচালনা কমিটির সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়।

স্কুলের সভাপতি ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতাউর রহমান এ সভায় সভাপতিত্ব করেন। তবে আব্দুল মজিদ তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো মিথ্যা এবং বিধি বহির্ভূতভাবে তাকে অপসারণ করা হয়ছে বলে আইনগত ব্যবস্থা নেবার ঘোষণা দিয়েছেন।

এর আগে কথিত প্রধান শিক্ষক আব্দুল মজিদের বিরুদ্ধে বিধি বহির্ভূত নিয়োগ, অর্থ আত্মসাৎ, ভর্তি বাণিজ্য, নারী কেলেংকারী ও স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগ আনেন স্কুলের কয়েকজন শিক্ষক। এর প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালক সরেজমিনে অভিযোগের তদন্ত করে সত্যতা সম্বলিত একটি প্রতিবেদন মাউশি’র ঢাকার প্রধান কার্যালয়ে পাঠান। এই প্রতিবেদনের প্রেক্ষিতে মাউশি’র মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত একটি চিঠি ২৯ অক্টোবর উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সভাপতিকে পাঠানো হয়। ওই চিঠিতে প্রধান শিক্ষক আব্দুল মজিদকে তার পদ থেকে অপসারণ করে সেখানে স্কুলের সহকারী প্রধান শিক্ষক অথবা জ্যেষ্ঠ শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদানের নিদের্শনা দেওয়া হয়।

মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সভাপতি ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতাউর রহমান জানান, মাউশি’র মহাপরিচালকের চিঠির নিদের্শনার আলোকে বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে স্কুল ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে অত্র স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদকে তার পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক জাহাঙ্গীর আলমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব অপর্ণ করা হয়। এ দিনই আব্দুল মজিদকে পরবর্তী কার্য দিবসে ক্ষমতা হস্তান্তরের চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এটা তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। তার স্কুলের কয়েকজন শিক্ষক তার বিরুদ্ধে উল্লিখিত বিভিন্ন অভিযোগ এনে, নিজেরা তদবীর করে মাউশি থেকে তাকে অপসারণ সম্বলিত একটি চিঠি করিয়েছেন। প্রচলিত বিধি অনুসারে তাকে অপসারণ করা হয়নি। তিনি দ্রুত সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগের কারণ ব্যাখ্যা দিয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

উল্লাপাড়া বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষককে অপসারণ

প্রকাশিত : ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫