দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোচালকে ২০ হাজার টাকা অনুদান দিলেন এমপি আব্দুল আজিজ
গুরুদাসপুর সময়
নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 | সংবাদটি দেখেছেন : 51
নিজস্ব প্রতিবেদক ।। গুরুদাসপুর সময়
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এক চার্জার অটোরিকশা চালকের পাশে দাঁড়িয়েছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে এমপি আব্দুল আজিজের বাসভবনে ক্ষতিগ্রস্ত অটোরিকশা মালিক সাজদার মন্ডলকে তাঁর পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
সম্প্রতি চাপিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ মন্ডল সংসদ সদস্যের পক্ষ থেকে এই অনুদানের টাকা ক্ষতিগ্রস্ত সাজদার মন্ডলের হাতে তুলে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আনন্দ র্যালি শেষে বাড়ি ফেরার পথে একটি মাছবাহী গাড়ির সঙ্গে সাজদার মন্ডলের চার্জার অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি আহত হন। এর আগেও দুর্ঘটনার পরপরই আহত ওই চালকের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছিলেন এমপি আব্দুল আজিজ।
আয়ের একমাত্র মাধ্যম অটোরিকশাটি সচল করতে এমন মানবিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাজদার মন্ডল। বিপদের দিনে পাশে দাঁড়ানোয় তিনি সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীও এমপির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।
আপনার মতামত লিখুন :