ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী

দুই দিনের সফরে আজ নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৬৩ বার পঠিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শনিবার দুদিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। শেখ হাসিনা সরকার পতনের পর এটি তার প্রথম এবং রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার পর পঞ্চমবার নিজ জেলায় সফর। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনও প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।

রাষ্ট্রপতির প্রটোকল সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি শনিবার সকালে হেলিকপ্টারযোগে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করবেন এবং পাবনা সার্কিট হাউসে বিশ্রাম নেবেন। পরে দুপুরে পাবনার কেন্দ্রীয় আরিফপুর গোরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে গোরস্তান মাদ্রাসায় এতিমদের মধ্যে খাবার বিতরণ করবেন। তার পরে সার্কিট হাউসে ফিরে বিশ্রাম শেষে সন্ধ্যায় শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক (সাবেক জুবিলী ট্যাঙ্ক) সংলগ্ন নিজ বাড়িতে যাবেন।

পরে সার্কিট হাউসে বন্ধু ও আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করার পর সার্কিট হাউসে রাতযাপন করবেন। পরদিন রবিবার রাষ্ট্রপতি ঢাকায় বঙ্গভবনে ফিরে যাবেন।

মো. সাহাবুদ্দিনের জন্ম ও বেড়ে ওঠা পাবনায়। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা আমিন উদ্দিন আইন কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি পাবনায় রাজনীতি ছাড়াও রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদকসহনানা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। ওই সময় তিনি সাংবাদিকতাও করতেন। তিনি ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের ২২তম সদস্য।

Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

দুই দিনের সফরে আজ নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫