ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী

ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ১০ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বাবা-মায়ের কবর জিয়ারতে যান প্রধানমন্ত্রী। জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় নেতা কর্মী ও মন্ত্রীসভার কিছু সদস্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন, তার সহধর্মিণী ড. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তার দুই কন্যা। এর আগে আজ শনিবার সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার পর তিনি সরাসরি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিরে আসেন।

এদিন, সকাল থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ঢল নামে যমুনা প্রাঙ্গণে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যক্তিদের জন্য সকাল সাড়ে আটটায় মূল ফটক উন্মুক্ত করে দেওয়া হলে মুহূর্তেই পুরো এলাকা জনস্রোতে রূপ নেয়।

Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬