ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ১৯ বার পঠিত

লিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে ঘিরে কানাডায় সাম্প্রতিক এক অনুষ্ঠানে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় তিন ঘণ্টা দেরিতে মঞ্চে ওঠায় ক্ষুব্ধ দর্শকরা আয়োজকদের পাশাপাশি অভিনেত্রীর বিরুদ্ধেও তীব্র সমালোচনা করেন।

ঘটনার পর আয়োজকরা দায় চাপান মাধুরীর টিমের ওপর, কিন্তু দর্শকদের ক্ষোভের মুখে পড়তে হয় মূলত অভিনেত্রীকেই। তারা প্রকাশ্যে মাধুরীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানাতে থাকেন।
তবে বিতর্ক নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে উল্টো টরন্টোবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাধুরী দীক্ষিত। ঘটনার তিন দিন পর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লেখেন, “টরন্টো থেকে ভালোবাসা পেয়েছি। ‘মিট অ্যান্ড গ্রিট’-এ আপনাদের সাড়া পেয়ে অভিভূত। এবার দেখা হবে নিউ জার্সি, শিকাগো ও নিউইয়র্কে।

তার এই পোস্ট ঘিরেও নেটিজেনদের মধ্যে নতুন করে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মন্তব্য করেছেন, বিতর্কের চাপ কমাতেই তিনি এমন পোস্ট দিয়েছেন। কেউ কেউ এটিকে ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ বলে কটাক্ষ করেছেন।

এছাড়া, মাধুরীর ব্যবহৃত ‘মিট অ্যান্ড গ্রিট’ শব্দ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন দর্শকরা। তাদের অভিযোগ, তারা প্রায় ৪০ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন অভিনেত্রীর নৃত্য পরিবেশনা দেখার জন্য, কোনো সাধারণ সাক্ষাৎ বা আলাপচারিতা অনুষ্ঠানের জন্য নয়।

Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

প্রকাশিত : ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫