ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী

স্বপ্নপূরণের পথে শিবচরের দরিদ্ররা, মিললো গাভী ও প্রশিক্ষণ

মাদারীপুরের শিবচরে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভী পালন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বেসরকারি সংস্থা ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস)-এর উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর আর্থিক সহায়তায় উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাঁশকান্দি ইউনিয়নের ৭টি হতদরিদ্র পরিবারের মাঝে ৭টি গাভী বিতরণ করা হয় এবং উপকারভোগীদের জন্য গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান।

ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক এ.বি.এম. মাহবুব হোসেন বাদল-এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেল্লাল হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.বি.এম. সৌরভ রেজা শিহাব। এছাড়াও বাঁশকান্দি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা দুলাল চন্দ্র মৃধা, বিভিন্ন ওয়ার্ডের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমি জানতে চেয়েছিলাম, এই গাভীগুলো বিতরণের ক্ষেত্রে কোনো কিস্তি বা শর্ত আছে কি না। জানতে পারলাম, এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী উদ্যোগ। আপনারা যারা গাভী পাচ্ছেন, এটি বিক্রি না করে নিজেদের ভাগ্য উন্নয়নে কাজে লাগাবেন। গাভীর যত্ন বা চিকিৎসা সংক্রান্ত কোনো সমস্যা হলে প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করবেন।”

উল্লেখ্য, ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস) একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা, যা ১৯৮৫ সাল থেকে শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

স্বপ্নপূরণের পথে শিবচরের দরিদ্ররা, মিললো গাভী ও প্রশিক্ষণ

প্রকাশিত : ০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫