ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী

মাদারীপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর জনসভা ও গণসংযোগ অনুষ্ঠিত

মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান তালুকদার খোকনের জনসভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর বাজারস্থ ইউনাইটেড উচ্চবিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি স্থানীয় বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং প্রয়াত ব্যক্তিদের কবর জিয়ারত করেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আনিচুর রহমান তালুকদার খোকন বলেন, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার শুভেচ্ছা পৌঁছে দিতে হবে এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন আদায়ে সচেষ্ট হতে হবে। তিনি আরও বলেন, ভোটারদের ভালোবাসা অর্জনের মাধ্যমেই ধানের শীষে স্বতঃস্ফূর্ত ভোট নিশ্চিত করতে হবে।

তিনি সমালোচনা করে বলেন, কিছু ব্যক্তি রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ধর্মকে পুঁজি করে রাজনীতি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ এখন সবকিছু বুঝতে সক্ষম এবং বিভ্রান্ত হওয়ার সুযোগ আর নেই।

সভায় সভাপতিত্ব করেন লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল রহমান সরদার। সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক মৃধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী এবং মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

মাদারীপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর জনসভা ও গণসংযোগ অনুষ্ঠিত

প্রকাশিত : ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫