টাইফুন কালমেগি-এর ভয়াবহ ধ্বংসযজ্ঞে ফিলিপাইনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়র। সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ২৪১ জনের মৃত্যু ও নিখোঁজের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১১৪ জনের মৃত্যু নিশ্চিত করা হলেও ১২৭ জন এখনও নিখোঁজ রয়েছেন।
প্রেসিডেন্ট মার্কোস বলেন, জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন করা যাবে। এতে জরুরি তহবিল ব্যবহারে ও সরকারি ক্রয় প্রক্রিয়ায় গতি আসবে।

Reporter Name 

















