ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৩৯ বার পঠিত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে এক যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, রাজধানী ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস আড়িয়াল খাঁ ব্রিজে পৌঁছালে একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অন্তত ১৭ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরও দুজন মারা যান। দুর্ঘটনার কারণে মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত

প্রকাশিত : ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫