“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বর্ণাঢ্য র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম আকতার এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বজলুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, গুরুদাসপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মিঠু, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিজস্ব সংবাদদাতা 












