প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাদ্দাম শাহ (৩১) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত সাদ্দাম শাহ গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া এলাকার পুজা শাহের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাদ্দামকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ সুত্রে জানা যায়।
এ ঘটনায় নাটোর ডিবি পুলিশ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ডিবি পুলিশ জানায়- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

নিজস্ব সংবাদদাতা 












