নাটোরের গুরুদাসপুরে প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্পের আওতায় বিনামূল্যে খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ এর সভাপতিতে বেলা ১২ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর অফিস চত্ত্বরে ওই মিল্কিং মেশিন বিতরণ করেন সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। এই প্রকল্পের আওতায় ১১ জন খামারিদের প্রত্যেকে একটি করে ওই মিল্কিং মেশিন দেওয়া হয়। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৭৫ হাজার টাকা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, উপজেলার ৪০ জন খামারিদের মধ্যে লাটারীর মাধ্যমে ১১ জনকে বিনামূল্যে মিল্কিং মেশিন দেওয়া হয়েছে। এই মেশিনের মাধ্যমে অল্প সময়ে বেশি গাভী থেকে খুব সহজে দুধ দহন করতে পারবে খামারিরা।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রোকনুজ্জামান, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, কৃষি অফিসার সামিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রহমান, বিএডিসি কর্মকর্তা সাইদুর রহমান, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিয়িার সাংবাদিকবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজস্ব সংবাদদাতা 












