ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী
অ্যানথ্রাক্স আতঙ্ক

গুরুদাসপুরে তরকা রোগে আক্রান্ত গরুর মাংস খেয়ে ১২ জন অসুস্থ

নাটোরের গুরুদাসপুরে অ্যানথ্রাক্স বা তরকা রোগে আক্রান্ত গরুর মাংস খেয়ে ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ফোড়ার মতো ফোলা দেখা দিয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় শুক্রবার একটি মেডিকেল টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালী গ্রামের মৃত মাঙ্গনের ছেলে আব্দুল গফুর সরকারের একটি গরু প্রায় এক সপ্তাহ আগে হঠাৎ পেটফাঁপা হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে গ্রামের কয়েকজন মিলে গরুটি জবাই করে মাংস ভাগাভাগি করে নেন। এরপর ওই মাংস কাটা, রান্না করা ও খাওয়ার সঙ্গে জড়িত কয়েকজনের শরীরে অসুস্থতার লক্ষণ দেখা দেয়। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ফোড়ার মতো ফোলা তৈরি হয় এবং শারীরিক দুর্বলতা অনুভূত হতে থাকে।

অসুস্থদের মধ্যে একই গ্রামের রহিম, মোস্তফা, আসাদ, ছানা, রাহুল ও লাভলীসহ কয়েকজনের নাম জানা গেছে। তাঁদের মধ্যে গুরুতর অসুস্থ দুইজন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাছ আলী বলেন, চলনালী গ্রামের ছয়জন রোগী চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। তাঁদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগের ধরন নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তরকা রোগে আক্রান্ত গরুর মাংস খাওয়া বা নাড়াচাড়া করার কারণে তাঁরা তরকা রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

এদিকে গুরুদাসপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান বলেন, অসুস্থ গরু জবাই করার বিষয়টি আগে প্রাণিসম্পদ দপ্তরকে জানানো হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরুটি তরকা রোগে আক্রান্ত ছিল।

তিনি আরো জানান, গত বছর উপজেলায় প্রায় ২৫ হাজার গরুকে তরকা রোগের টিকা দেওয়া হয়েছিল। ঘটনাটি জানার পর চলনালী গ্রামের গবাদিপশুগুলোকে দ্রুত টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় দুই হাজার গরুকে টিকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব গবাদিপশুকেই টিকার আওতায় আনা হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরো জানান, জবাই করা গরুর কিছু মাংস সংরক্ষণ করে রাখা হয়েছিল। প্রাণিসম্পদ বিভাগের উপস্থিতিতে সেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে। ভবিষ্যতে কোনো গবাদিপশু অসুস্থ হলে গোপনে জবাই না করে প্রাণিসম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগ করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

অ্যানথ্রাক্স আতঙ্ক

গুরুদাসপুরে তরকা রোগে আক্রান্ত গরুর মাংস খেয়ে ১২ জন অসুস্থ

প্রকাশিত : ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬