ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী

জামালপুরে ভাসমান সেতু ভেঙ্গে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ৭

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ২৩ বার পঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে চার শিশু মৃত্যু হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় আরও এক শিশু নিখোঁজ রয়েছে।নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন- দেওয়ানগঞ্জ ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার দশ বছর বয়সী সন্তান মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব ও তার ১২ বছর বয়সী কন্যা খাদিজা ও আবির নামে এক শিশু।

স্থানীয়রা জানান, ঈদকে কেন্দ্র করে ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতুর উপর ভীর করে স্থানীয়রা। অতিরিক্ত চাপের কারনে ভেঙে যায় ভাসমান সেতুটি। এতে অনেকে ব্রহ্মপুত্র নদে পড়ে যায়। একে একে সকলে সাতার কেটে তীরে উঠলেও নিখোঁজ থাকে পাঁচজন শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। এসময় স্থানীয়দের সহায়তায় চারজন শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বাকিদের উদ্ধারে চলমান রয়েছে অভিযান।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মুবিন খান বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে নিখোঁজদের মধ্যে চার শিশুর মরদেহ উদ্ধার করি। এখনো একজন নিখোঁজ রয়েছে। আমরা তাদের উদ্ধারে অভিযান চলমান রেখেছি।

ঈদের এই খুশির মধ্যে চার শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেওয়ানগঞ্জে।

Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

জামালপুরে ভাসমান সেতু ভেঙ্গে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ৭

প্রকাশিত : ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬