ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী

গুরুদাসপুরে নন্দকুঁজা নদী বাঁচাতে  মানববন্ধন

দখল আর দূষণের কবলে অস্তিত্ব সংকটে পড়া নাটোরের গুরুদাসপুরে বুক চিরে বয়ে যাওয়া নন্দকুঁজা নদী বাঁচাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার পৌর সদরের চাঁচকৈড় নতুন গরুহাটা সংলগ্ন নন্দকুঁজা নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক ফোরাম, প্রতিভা যুব উন্নয়ন সংস্থা ও জীবন সঙ্গী ফাউন্ডেশন ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন এলাকার পরিবেশকর্মী ও সচেতন যুবসমাজ।

কর্মসূচীতে দখল, দূষণ আর পৌর ড্যাম্পিং স্টেশনের কবল থেকে প্রবাহমান নন্দকুঁজা নদী রক্ষায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে অচিরেই প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক ও কালেরকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি আলী আক্কাছ, উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি এ্যাডভোকেট রাশিদুল ইসলাম, শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।

উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি এ্যাডভোকেট রাশিদুল ইসলাম বলেন, ‘২০২৫ সালে এ নদী রক্ষায় আমরা মানববন্ধন কর্মসূচী পালন করেছিলাম। সেসময়ে স্থানীয় প্রশাসন আমাদের আশ্বাসও দিয়েছিলেন যে, নদীতে গুরুদাসপুর পৌরসভার কোন প্রকার ময়লা আবর্জনা ফেলানো হবে না। নদী দখলমুক্ত করতে নেওয়া হবে কার্যকর প্রদক্ষেপ। ঘটেছে উল্টো চিত্র। বর্তমানে পৌসভার ময়লার ভাগাড়, দখল আর দূষণে এ নদী মরা খালে পরিণত হয়েছে। এ নদী বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি’।

উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক আলী আক্কাছ বলেন, গুরুদাসপুর প্রথম শ্রেণী একটি পৌরসভা। নেই কোন ডাম্পিং স্টেশন। ডাম্পিং স্টেশন না থাকায় সমস্ত ময়লা আবর্জনা নন্দকুজার বুকে ফেলানো হচ্ছে। দখল ও ময়লা ফেলার কারণে নদী ক্রমশ ছোট হয়ে গেছে। অথচ এক সময়ে এ নদী ছিল প্রবাহমান। নদীর বুকে চলত বড় বড় পালতোলা নৌকা,বর্ষাকালে ইলিশসহ নানা প্রজাতির মাছ পাওয়া যেত। এখন এটা কাল্পনিক মনে হয়। মরা খালে পরিণত হয়েছে এ নদী। অচিরেই এ নদী বাঁচাতে প্রদক্ষেপ না নিলে হারাবে অস্তিত্ব,মানচিত্র থেকে মুছে যাবে এ নদীর নাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)ওপৌর প্রশাসক ফাহমিদা আফরোজ বলেন, পৌর ডাম্পিং স্টেশন স্থাপনের জায়গা পেয়েছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ও পরিবেশের ছাড়পত্র পেলেই ময়লা ফেলার ডাম্পিং স্টেশন বাস্তবায়ন করা হবে।’

Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

গুরুদাসপুরে নন্দকুঁজা নদী বাঁচাতে  মানববন্ধন

প্রকাশিত : ১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬