ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী

বড়াইগ্রামে পাওয়ার গ্রিডে ডাকাতির ঘটনায় ১৩ জন গ্রেফতার, ৩৫০ টি ব্যাটারি উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৬১ বার পঠিত

নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন জাতীয় পাওয়ার গ্রিডে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ ও ডিবি পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্যদের গ্রেফতারসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এম এ ওহাব এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, গত ২৫ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ২৬ মার্চ রাত আড়াইটার মধ্যে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকার ১৩২/১৩৩ কেভি গ্রিড কেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল ধারালো অস্ত্র, চাপাতি ও লোহার রড কাটার মেশিন ব্যবহার করে প্রায় ১ কোটি ৯২ লাখ ৬০ হাজার ২৯৯ টাকা ২৫ পয়সা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পরপরই নাটোর জেলা পুলিশ ও ডিবির একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় নাটোর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বিশেষ করে গাজীপুর জেলার শ্রীপুর থানার গভীর বনাঞ্চল থেকে ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ রোকন মোল্লা (৩২), রুহুল আমিন (৩৮), তসলিম প্রামানিক (৪৮), আব্দুস সালাম (৩৫), শিহাব উদ্দিন (২৬), হযরত আলী ওরফে মন্টু মোল্লা (৪৬), বাসেত মন্ডল (৩৭), সৈকত (২৫), উজ্জ্বল মোড়ল (৫০), জাহাঙ্গীর আলম (৩৯), হারুনুর রশিদ (৪০), নায়েব আলী (৪৫), সাইফুল ইসলাম (৪২)সহ মোট ১৩ জন।

পুলিশ জানায়, এ ঘটনায় মূলত দুটি ডাকাত দল অংশ নেয়। একটি দলের নেতৃত্বে ছিলেন রুহুল আমিন এবং অপর দলের নেতৃত্বে সৈকত। তারা কাশিমপুর জেলা কারাগারে থাকা অবস্থায় পরস্পরের সঙ্গে পরিচিত হয়ে এই ডাকাতির পরিকল্পনা করে।

এ পর্যন্ত উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ১৫০ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতাসম্পন্ন ১.২ ভোল্টের ৩৫০টি ব্যাটারি সেল, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ১৮ হাজার টাকা। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১২-৬৯৬৬) ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

বড়াইগ্রামে পাওয়ার গ্রিডে ডাকাতির ঘটনায় ১৩ জন গ্রেফতার, ৩৫০ টি ব্যাটারি উদ্ধার

প্রকাশিত : ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬