নাটোরে গুরুদাসপুরে ২০৪ পিচ ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ঝাউপাড়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে বানী মোল্লা, মহারাজপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে শুভ ইসলাম, একই গ্রামের মৃত আলম হোসেনের ছেলে রাব্বি হোসেন, ধানুড়া গ্রামের মফিজুর রহমানের ছেলে হাসিবুল ইসলাম ও একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মনজুরুল আলম জানান, উপজেলার মহারাজপুর গ্রামে আব্দুল মতিনের বাড়ীতে এক ব্যক্তি অবস্থান নিয়ে মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করছেন। এমন খবরে এসআই এমদাদুল হকের নেতৃত্বে রাত ৩ টার দিকে ওই ব্যক্তির বাড়ীতে অভিযান দেন পুলিশের বিশেষ টিম । অভিযানে ওই বাড়ীতে অবস্থানরত ৫ জনের প্রত্যেককে তল্লাশী করে ২০৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এরপর জব্দকৃত ইয়াবাসহ আটককৃদের থানায় আনা হয়। পরে থানায় আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য মামলায় নাটোরের সদরে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা 












