ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী

গুরুদাসপুরে ৪ ইঞ্চি জমি নিয়ে দ্বন্দ্বে যুবকের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার শিকার বাবলু (৪০) নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে মাঠের জমির ৪ ইঞ্চি জায়গা নিয়ে পারুলের সাথে বিরোধ চলছিল কাওছার, কামাল, জহুরুলের সাথে। মুলত ওই জমির জায়গার জন্যই পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন বাবলুর ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, একই গ্রামের কাওছার, কামাল, জহুরুল ও রাসেলসহ কয়েকজন মিলে বাবলুকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে মাঠে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শরীরের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার আরো অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকার একটি বেসরকারী হাসপাতালে প্রায় এক সপ্তাহ জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত বাবলুর পরিবারে স্ত্রী, দুই সন্তান, মা ও বাবা রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তার স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় নিহত বাবলুর বাবা মুনসুর গত ১৭ এপ্রিল রাতে বাদী হয়ে অভিযুক্তদের নামে থানায় মামলা দায়ের করেছিলেন। মামলা দায়ের পরপরই জড়িতরা গা ঢাকা দেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম বলেন, “আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে”।

Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

গুরুদাসপুরে ৪ ইঞ্চি জমি নিয়ে দ্বন্দ্বে যুবকের মৃত্যু

প্রকাশিত : ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬