ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন মাদক বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার সরকারি প্রকল্পের নামে চলছে লুটপাট, দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম চলনবিলে মৎস গবেষনা কেন্দ্র স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী টুকু পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরা গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট দাখিল গুরুদাসপুরে ছিনতাই-ডাকাতির দৌরাত্ব, আতঙ্কে এলাকাবাসী
জাতীয় অর্থনীতি

সয়াবিন তেলের লিটার প্রতি দাম বাড়ালো ৪ টাকা, আজ থেকেই কার্যকর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৪১ বার পঠিত

বাজারে কয়েকদিন যাবৎ সয়াবিন তেলের সংকট ছিল। এই সংকটের মধ্যেই এবার খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (২৯ এপ্রিল) তিনি জানিয়েছেন, সয়াবিন তেল উৎসে মূল্যবৃদ্ধির কারণে আমদানি মূল্যে প্রভাব পড়েছে। আমদানিকারকরা মূল্য বৃদ্ধির অনুরোধ করছিলেন। আমরা যাচাই করে দেখেছি এর যথার্থতা আছে।  সে হিসাবে বোতলজাত সয়াবিনের দাম ছিল ১৯৫ টাকা লিটার। এখন থেকে সেটি হবে ১৯৯ টাকা লিটার। অর্থাৎ প্রতি লিটারে বৃদ্ধি পেয়েছে ৪ টাকা। খোলা তেলেও চার টাকা বাড়বে বলে জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ভোক্তারা এই মূল্য মেনে নেবে। তবে সমন্বয়ের কারণে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সরকারের দাম বৃদ্ধির পরও ব্যবসায়ীরা বলছেন, দাম সমন্বয় পুরোপুরি হয় নাই। তবু মেনে নিচ্ছি। তবে ঈদের পর যেন আনার সমন্বয় করা হয়।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত এক মাসের ব্যবধানে বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ৬ শতাংশ বেড়েছে। আর গত বছরের তুলনায় এখন খোলা সয়াবিনের দাম ১৮ শতাংশ এবং খোলা পাম তেলের দাম ১১ শতাংশ বেশি।

এর আগে সব ধরণের জ্বালানি তেল এবং গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির ঘোষণা দিযেছিল সরকার।

Gurudaspur Somoy

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

মাদক ও নারীসহ যুবদল নেতা আটক, দুপুরে কোর্টে সোপর্দ-বিকালে জামিন

জাতীয় অর্থনীতি

সয়াবিন তেলের লিটার প্রতি দাম বাড়ালো ৪ টাকা, আজ থেকেই কার্যকর

প্রকাশিত : ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬